হাফ ভাড়া দেয়ায় জবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দিলো হেল্পার!


বিকাশ বাসের কর্মীরা চলন্ত বাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে । মঙ্গলবার বিকাল ৫টার দিকে বনানী ক্যান্টেনমেন্টের এমইএইচ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হন মেরাজ ইবনে রশিদ নামে এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের ছাত্র তিনি।

জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে ক্যাম্পাসের বাসে জায়গা না পেয়ে ‘বিকাশ পরিবহন’র বাসে করে বাসায় ফিরছিলেন মেরাজ।

এ সময় ছাত্রদের হাফ ভাড়া নিতে অস্বীকার করলে বাসের হেল্পারের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিরাজকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে চায়।

এরপর বনানী ক্যান্টেমেন্ট এলাকার এমইএইচ এলাকায় আসলে চলন্ত বাস থেকে মেরাজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেল্পাররা। পরে তাকে আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের শিক্ষার্থীরা বনানী এলাকায় রাস্তা অবরোধ করে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল জানান, আমাদের এক শিক্ষার্থী বনানী এলাকায় দুর্ঘটনার স্বীকার হয়েছেন। আমি জানা মাত্রই স্থানীয় থানায় যোগাযোগ করেছি এবং নিজে সেখানে যাচ্ছি। পুলিশের সাথে বসে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, বাসের হেল্পার হেফাজতে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসছেন আর শিক্ষার্থী প্রতিনিধিরা আমাদের সাথে আছেন। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

Comments

Popular posts from this blog

NU Honours 2nd Year Exam 2019 Postponed Noticea

মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে পাবেন বিস্ময়কর সব উপকারিতা

National University Honours 2nd Year Exam Routine 2019 new Exam Routing