হঠাৎ বেশি রেগে যাওয়া নিয়ন্ত্রণ করবেন কিভাবে?
আপনি কি খুব বেশি রেগে যান? রেগে গেলে ভাঙচুর করেন? কিম্বা হাতের কাছে যা পান ছুঁড়ে মারেন, গলা ফাটিয়ে চেঁচামেচি বা হুমকি দেন? এমন রাগ নাকি নিয়ন্ত্রণ করাই উচিৎ। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? ঢাকার ধানমন্ডিতে একটি ঘরে আজ জড়ো হয়েছিলেন এমন কিছু মানুষ যারা রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে এসেছেন। রেগে গেলে কে কিভাবে তার প্রতিক্রিয়া জানান সেটি নিয়ে আলাপ হচ্ছিলো। তাদের একজন বলছেন, "এটা বলতে একটু লজ্জা লাগছে। আমি খুবই চিল্লাচিল্লি করি। আশপাশে ভাঙার মতো কিছু পেলে ভাঙাভাঙি করি। কথা বলা বন্ধ করে দেই। আমাকে দেখলে বোঝা যাবে ন এমন রাগতে পারি।" রাস্তায় ট্রাফিক জ্যাম, অতিরিক্ত গাড়ির হর্ন, বাসের কন্ডাকটরের আচরণ, রেস্টুরেন্টের ওয়েটারের দেরিতে খাবার দেয়া, এমন অনেক কিছুতেই ইদানীং খুব রেগে যান এমন একজন আব্দুল্লাহ রেজওয়ান। তিনি বলছেন, "ইদানীং হুট করে খুব রাগ হয়ে যায়। মাঝে মধ্যে রাগ হয়ে যাওয়ার পরে এবং রাগারাগি করার পরে বুঝেতে পারি যে আমার তা উচিৎ হয়নি। আপার প্রিয়জনেরা আমাকে ইদানীং বলতে শুরু করেছেন যে আমি অযথাই রেগে যাচ্ছি।" মনোবিজ্ঞানীরা যদিও বলছেন র...




Wow
ReplyDelete