Posts

সুস্থ থাকতে গ্রিন টি প্রতিদিন

Image
সুস্থ থাকতে গ্রিন টি প্রতিদিন গ্রিন টি-কে বলা হয় ম্যাজিক ড্রিংক। ওজন কমানো থেকে শুরু করে হার্ট ভালো রাখতে এই পানীয়র জুড়ি নেই। তবে অতিরিক্ত গ্রিন টি আবার ক্ষতিকর। পরিমিত পরিমাণে পান করলে এই পানীয় অত্যন্ত স্বাস্থ্যকর বলে জানিয়েছেন পুষ্টিবিদেরা। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত গ্রিন টি পান করতে পারেন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে গ্রিন টি। এটি ‘মেটাবলিক সিস্টেম’ ফাংশনের উন্নতি ঘটায়। সেই সাথে এতে থাকা পলিফেনল ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। ক্যান্সারের মতো মারণব্যাধি থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত গ্রিন টি পান করার পরামর্শ দেয়া হয়। এতে থাকা ‘ইজিসিজ’ নামক উপাদান ক্যান্সার সেলকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই পানীয় পানের বিকল্প নেই। প্রতিদিন গ্রিন টি পান করলে হার্ট ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৪৬-৬৫ শতাংশ কমে যায়। প্রতিদিন সকালে গ্রিন টি পান করলে এনার্জি বাড়ে ও মস্তিষ্কের সুস্থতা বজায় থাকে। এ ছাড়া, সক...

মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে পাবেন বিস্ময়কর সব উপকারিতা

Image
সাধারণত যে যে প্রাকৃতিক উপাদানগুলি দিন-রাত ২৪ ঘন্টা শরীরকে পাহারা দিয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম হল আমলকি এবং মধু। সূতরাং আজ থেকেই এই দুটি প্রকৃতিক উপাদানকে একসঙ্গে মিশিয়ে খাওয়া শুরু করুন। দেখবেন ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারবে না। আসলে আমলকিতে রয়েছে ভিটামিন সি এবং উপকারি অ্যান্টিঅক্সিডেন্ট, যেখানে মধু নানাবিধ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ। সেই কারণেই তো প্রতিদিন আমলা রস এবং মধু একসঙ্গে মিশিয়ে খেলে নানা উপকার মেলে। আসুন জেনে নেওয়া যাক কী সেগুলো। বরের প্রকোপ কমায় চিকিৎসকেদের মতে এমন পরিস্থিতিতে নিয়মিত মধু এবং আমলকির রস খেলে জ্বরের দাপট কমে যায়। সেই সঙ্গে হাঁচি-কাশি এবং জ্বর ঠোসার প্রকোপও হ্রাস পেতে শুরু করে। প্রসঙ্গত, জ্বরে আক্রান্ত হওয়ার আগে অনেকেরই গলা ব্যথা হয়ে থাকে। এমন ধরনের সমস্যা কমাতেও আমলকির রস এবং মধু দারুন কাজে আসে। ২. কোলেস্টেরলের মাত্রা কমে যায় শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বাড়ার কারণে চিন্তায় আছেন? তাহলে আজ থেকেই আমলকি এবং মধু খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলবে। কারণ মধু এবং আমলকির রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারি অ্যামাইনো এসিড রক্তে খারাপ...

৩ বছরেই নারকেল, ফল দেবে টানা ৮০ বছর!

Image
মাটি ছুঁই ছুঁই করে ঝুলছে নারিকেল! গাছে ওঠা দূরে থাক, মাটিতে বসেই নারিকেল পাড়া যাবে! এমন কথা বললে মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, যদি না ‘ডুয়া এক্সিম লু’ জাতের নারকেলের কথা জানা থাকে। বামন আকৃতির এই নারিকেল গাছই সম্ভব করেছে ওই অসম্ভবকে। জানা গেছে, ভিয়েতনামের ‘ডুয়া এক্সিম লু’ প্রজাতির এ নারকেল খুলনার দৌলতপুর ও সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে শোভা পাচ্ছে। আশ্চর্যজনক হলেও সত্যি দ্রুত বর্ধনশীল খাটো জাতের এ নারকেল গাছে ১৮ মাসের মধ্যেই ফুল চলে আসে এবং তিন বছরের মাথায় ফল পরিপূর্ণ হতে শুরু করে। গণমাধ্যমের খবর, সারা পৃথিবীতে এ পর্যন্ত দ্রুত নারকেল আসে-এমন জাতের যেসব গাছের উদ্ভাবন এবং চাষাবাদের জন্য উন্মুক্ত করা হয়েছে তার মধ্যে ভিয়েতনামের এই জাতটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। এই গাছ একটানা ৭০/৮০ বছর পর্যন্ত ফল দিতে পারে। স্বাদে-গন্ধে, আকার ও পুষ্টিমানে এটি অসাধারণ। এর পানি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। এছাড়া ভারতের ‘গঙ্গাবন্ধন’ জাতের নারকেল গাছেও দ্রুত ফল আসে। জানা গেছে, ‘ডুয়া এক্সিম লু’ নারকেলের জাতটির আদি উৎপত্তি থাইল্যান্ডে যা ‘সিয়াম’ নামে পরিচিত। বিশেষ করে দক্ষিণ-পূর্ব ও ম...

হঠাৎ বেশি রেগে যাওয়া নিয়ন্ত্রণ করবেন কিভাবে?

Image
আপনি কি খুব বেশি রেগে যান? রেগে গেলে ভাঙচুর করেন? কিম্বা হাতের কাছে যা পান ছুঁড়ে মারেন, গলা ফাটিয়ে চেঁচামেচি বা হুমকি দেন? এমন রাগ নাকি নিয়ন্ত্রণ করাই উচিৎ। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? ঢাকার ধানমন্ডিতে একটি ঘরে আজ জড়ো হয়েছিলেন এমন কিছু মানুষ যারা রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে এসেছেন। রেগে গেলে কে কিভাবে তার প্রতিক্রিয়া জানান সেটি নিয়ে আলাপ হচ্ছিলো। তাদের একজন বলছেন, "এটা বলতে একটু লজ্জা লাগছে। আমি খুবই চিল্লাচিল্লি করি। আশপাশে ভাঙার মতো কিছু পেলে ভাঙাভাঙি করি। কথা বলা বন্ধ করে দেই। আমাকে দেখলে বোঝা যাবে ন এমন রাগতে পারি।" রাস্তায় ট্রাফিক জ্যাম, অতিরিক্ত গাড়ির হর্ন, বাসের কন্ডাকটরের আচরণ, রেস্টুরেন্টের ওয়েটারের দেরিতে খাবার দেয়া, এমন অনেক কিছুতেই ইদানীং খুব রেগে যান এমন একজন আব্দুল্লাহ রেজওয়ান। তিনি বলছেন, "ইদানীং হুট করে খুব রাগ হয়ে যায়। মাঝে মধ্যে রাগ হয়ে যাওয়ার পরে এবং রাগারাগি করার পরে বুঝেতে পারি যে আমার তা উচিৎ হয়নি। আপার প্রিয়জনেরা আমাকে ইদানীং বলতে শুরু করেছেন যে আমি অযথাই রেগে যাচ্ছি।" মনোবিজ্ঞানীরা যদিও বলছেন র...

অতিরিক্ত ভাইয়া ডাকা প্রেমের লক্ষণ!

Image
নাদিয়া মেডিকেলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কয়েক বছর ধরে নাদিয়াকে দেখা যায় ‘ভাইয়া ভাইয়া’বলে, কলেজের বড় ভাই মারুফের সাথে বেশ খাতির দেখাতে। মারুফেরও মেডিকেল কলেজে বেশ সুনাম ভালো ছাত্র হিসেবে। তাই পড়া বুঝে নেওয়ার জন্য নাদিয়া সারাক্ষণই ‘ভাইয়া’ডেকে মারুফের কাছে যায় বার বার। ‘ভাইয়া’ডাক তো স্রেফ মারুফের সঙ্গে খাতির করার একটি মাধ্যম নাদিয়ার। মারুফ আর নাদিয়ার প্রেমের প্রথম পর্ব শুরু হলো ‘ভাইয়া’ডাকার মাধ্যমেই। আজকাল বিশ্ববিদ্যালয়, কলেজ, অফিসে অনেকের সারাক্ষণ শুনতে হয়, ‘ভাইয়া এটা কি? এই বিষয়টা যদি ফ্রি থাকেন বুঝিয়ে দিন। অথবা এই বিষয়ে নোট তৈরি হয়েছে কিনা?’এক জরিপে দেখা গেছে অফিস,ভার্সিটি,কলেজে ‘ভাইয়া ভাইয়া’উৎপাত আসলে সব সময় বিরক্তির কারণ না। কারণ যেই মেয়েটি আপনাকে সারাক্ষণ ভাইয়া ডেকে জ্বালাতন করছে, তার মনে আপনার প্রতি প্রেমের অনুভূতি থাকতে পারে। নিচের লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে– মেয়েটি আপনাকে কারণে অকারণে ফোন দেয়। ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায়।হঠাৎ করেই ফোন করে জানায় তার মন খারাপ লাগছে এবং সে দেখা করতে চায়। কিংব...

বাংলাদেশের আইন মানবে ফেসবুক : তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

Image
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কনটেন্ট প্রকাশে বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। স্পেনের রাজধানী বার্সেলোনায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেয় ফেসবুক। মঙ্গলবার বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ বৈঠক হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে পর্নোগ্রাফি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচারসহ নানা নিরাপত্তা প্রসঙ্গে ফেসবুককে বাংলাদেশের নিয়ম-নীতি মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা নেয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের দেশ, আমাদের সমাজ—আমাদের নাগরিকদের ফেসবুকের নিরাপদ ব্যবহারের সুযোগ দিতে হবে।” তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। প্রায় ১ ঘণ্টার ওই বৈঠকে নানা বিষয়ে আলোচনার মধ্যে নাগরিক...

হাফ ভাড়া দেয়ায় জবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দিলো হেল্পার!

Image
বিকাশ বাসের কর্মীরা চলন্ত বাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে । মঙ্গলবার বিকাল ৫টার দিকে বনানী ক্যান্টেনমেন্টের এমইএইচ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হন মেরাজ ইবনে রশিদ নামে এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের ছাত্র তিনি। জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে ক্যাম্পাসের বাসে জায়গা না পেয়ে ‘বিকাশ পরিবহন’র বাসে করে বাসায় ফিরছিলেন মেরাজ। এ সময় ছাত্রদের হাফ ভাড়া নিতে অস্বীকার করলে বাসের হেল্পারের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিরাজকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে চায়। এরপর বনানী ক্যান্টেমেন্ট এলাকার এমইএইচ এলাকায় আসলে চলন্ত বাস থেকে মেরাজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেল্পাররা। পরে তাকে আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের শিক্ষার্থীরা বনানী এলাকায় রাস্তা অবরোধ করে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল জানান, আমাদের এক শিক্ষার্থী বনানী এলাকায় দুর্ঘটনার স্বীকার হয়েছেন। আমি জানা মাত্রই স্থানীয় থানায় যোগায...